শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

    ব্রাহ্মণবাড়িয়ায় ৬ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়াঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের প্রথমদিনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনি আসনের মধ্যে ৩টিতে ৬জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

    শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাছাইয়ে তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বাকী ৩টি আসনে আগামীকাল শনিবার প্রার্থী বাছাই করা হবে।

    মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।

    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়। তালিকায় ভোটারের স্বাক্ষর থাকলেও দৈবচয়নে যাচাই করা হলে অনেক ভোটার তা অস্বীকার করেছেন।

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, মনোনয়ন বাছাইয়ের প্রথম দিন ৩টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা আপিল করতে পারবেন। শনিবার বাকী তিনটি আসনের মনোনয়ন বাছাই করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন