শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খালেদা জিয়ার মৃত্যুতে বোয়ালখালী বিএনপির শোকানুষ্ঠান

    খালেদা জিয়ার মৃত্যুতে বোয়ালখালী বিএনপির শোকানুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বোয়ালখালী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২ জানুয়ারি) বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বোয়ালখালী পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য হাজী মুসা'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপি'র সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য আবু আক্তার, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক কফিল উদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

    অতিথিবৃন্দ "বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অতিথিবৃন্দ বলেন, ৩০ ডিসেম্বর জাতির জন্য নেমে আসে গভীর শোকের ছায়া। বাংলাদেশ হারায় তাঁর প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর ইন্তেকালে শোকাহত হয় পুরো দেশ। দল-মত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসতো। তাঁর জানাযায় লাখো মানুষের উপস্থিতিই তাঁর জ্বলন্ত প্রমাণ।"


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন