বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • কমিউনিটি উদ্যোগে রাংটিয়ায় ফ্রি শীতবস্ত্র ও মেডিকেল ক্যাম্প

    কমিউনিটি উদ্যোগে রাংটিয়ায় ফ্রি শীতবস্ত্র ও মেডিকেল ক্যাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া প্রাইমারি স্কুল মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফ্রি শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ওরিয়েন্ট এলিউর নিট ওয়্যার লিমিটেড-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

    কর্মসূচির সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিল সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS)। সংগঠনটি একটি শিক্ষামূলক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    অনুষ্ঠানে সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS)-এর সদস্যবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন— মো. রেজাউল করিম নাসিম, সভাপতি, সীমান্ত যুব উন্নয়ন সংঘ (SZUS)
    জনাব এম. এ. নজরুল ইসলাম, উপদেষ্টা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ
    জনাব মো. ওয়াসিম মিয়া, প্রতিনিধি, SMS
    এম. আল জাবের আল মাহমুদ, জেনারেল ম্যানেজার, ওরিয়েন্ট এলিউর নিট ওয়্যার লিমিটেড, ঢাকা

    আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন