বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঘরেই বানান স্মোকি ফ্লেভারের পাকিস্তানি কড়াই চিকেন

ঘরেই বানান স্মোকি ফ্লেভারের পাকিস্তানি কড়াই চিকেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানি কড়াই চিকেন মানেই ঝরঝরে মাংস, ঘন টমেটো–মসলা আর ধোঁয়া ওঠা কড়াইয়ের ঘ্রাণ । খুব কম উপকরণে, কিন্তু স্বাদে একেবারে রেস্টুরেন্ট স্টাইল এই কড়াই চিকেন ঘরেই বানানো যায়।

এই রেসিপিতে আলাদা করে বেশি মসলা বা ঝামেলা নেই—চিকেন, টাটকা টমেটো, কাঁচা মরিচ আর কড়াই মসলার সঠিক ব্যবহারই আসল চাবিকাঠি। গরম গরম নান, রুটি বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে অতুলনীয়

পাকিস্তানি কড়াই চিকেন রেসিপি
উপকরণ

  • মুরগি: ১ কেজি (হাড়সহ, মাঝারি টুকরা)
  • টমেটো: ৫–৬টি (মোটা করে কুচি)
  • কাঁচা মরিচ: 6–8টি (লম্বা করে কাটা)
  • আদা: ১ টেবিল চামচ (জুলিয়ান কাটা)
  • রসুন: ১ টেবিল চামচ (কুচি)
  • দই: ২ টেবিল চামচ
  • তেল: ½ কাপ
  • লবণ: স্বাদমতো
  • কড়াই মসলা (ভাজা ও গুঁড়া করা)
  • ধনে বীজ: ২ টেবিল চামচ
  • শুকনো লাল মরিচ: ৬–৭টি
  • জিরা: ১ চা চামচ
  • গোলমরিচ: ১ চা চামচ

রান্নার প্রণালি

1️ কড়াই মসলা তৈরি
সব শুকনো মসলা হালকা আঁচে ভেজে ঠান্ডা করে মোটা করে গুঁড়া করে নিন।

2️ চিকেন ভাজা
কড়াইয়ে তেল গরম করে আদা ও রসুন দিন। হালকা ভাজা হলে চিকেন দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে ভাজুন, যতক্ষণ না রঙ বদলায়।

3️ মসলা যোগ
এখন লবণ, দই ও তৈরি করা কড়াই মসলা দিয়ে ভালোভাবে কষান। তেল আলাদা হলে বুঝবেন কষানো ঠিক হয়েছে।

4️ টমেটো ও মরিচ
টমেটো ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন, টমেটো গলে ঘন গ্রেভি হবে।

5️ ফিনিশিং টাচ
চিকেন নরম হলে ওপরে আদা জুলিয়ান ছড়িয়ে দিন। চাইলে সামান্য গরম তেলে ধোঁয়া (ধুংগার) দিতে পারেন।

ধোঁয়া দেওয়ার সহজ টিপস

এক টুকরা কয়লা লাল করে ছোট বাটিতে রেখে ১ চা চামচ ঘি ঢালুন। ঢাকনা বন্ধ করে ২ মিনিট রাখুন—ব্যস, রেস্টুরেন্ট স্মোকি ফ্লেভার! 

পরিবেশন

  • গরম গরম
  • নান
  • রুটি
  • পরোটা
  • অথবা সাদা ভাত

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন