বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক
  • মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

    মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেট্রোরেল ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। এখন থেকে স্টেশনে লাইনে না দাঁড়িয়েই ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে 'র‍্যাপিড পাস' ও 'এমআরটি পাস'। যাত্রীদের ভোগান্তি কমাতে এই ডিজিটাল সুবিধা চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

    কীভাবে কাজ করবে এই অ্যাপ: ডিটিসিএ ‘র‍্যাপিড পাস’ (Rapid Pass) নামে একটি মোবাইল অ্যাপ উন্মুক্ত করেছে। অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপের মাধ্যমে যাত্রীরা তাদের কার্ডের ব্যালেন্স চেক করার পাশাপাশি যেকোনো সময় রিচার্জ করতে পারবেন।

    রিচার্জের মাধ্যম: বিকাশ, নগদ, রকেটসহ শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং সেবা এবং ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার করে সরাসরি এই অ্যাপ থেকে রিচার্জ করা সম্ভব।

    যাত্রীদের সুবিধা: আগে কার্ড রিচার্জ করার জন্য স্টেশনের কাউন্টারে বা ভেন্ডিং মেশিনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। বিশেষ করে অফিস সময়ে এই চাপ অনেক বেড়ে যেত। নতুন এই অ্যাপের ফলে যাত্রীরা ভ্রমণের আগেই ফোনের মাধ্যমে কার্ড প্রস্তুত রাখতে পারবেন, যা যাতায়াতকে আরও দ্রুত ও আরামদায়ক করবে।

    শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ডিটিসিএ জানায়, নতুন এ অ্যাপের মাধ্যমে মেট্রোরেলসহ গণপরিবহনের কার্ড ব্যবহার আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও ত্রুটি সমাধানে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন সেবা পান।

    যেভাবে অ্যাপ ব্যবহার করবেন

    র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহারের জন্য যেসব গ্রাহক ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অঙ্ক রিচার্জ করা যাবে। রিচার্জের ক্ষেত্রে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদ ব্যবহারের সুবিধাও থাকছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন