বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

জেনিফার লোপেজের ভালোবাসার নতুন দৃষ্টিভঙ্গি

জেনিফার লোপেজের ভালোবাসার নতুন দৃষ্টিভঙ্গি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভালোবাসা, সম্পর্ক ও নিজের মূল্যবোধ নিয়ে এবার খোলাখুলি মন্তব্য করলেন হলিউড তারকা ও গায়িকা জেনিফার লোপেজ। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, সম্পর্ক এবং ভালোবাসা সম্পর্কে নিজের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি লাস ভেগাসে চলমান নিজের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে খোলামেলা কথা বলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা ও অভিনেত্রী। জীবনের নানা অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক আর আত্মসম্মান ভালোবাসাকে নতুন চোখে দেখতে শিখিয়েছে - এসবই উঠে আসে গায়িকার কথায়।
 
মঞ্চে পারফর্ম করার আগে জেনিফার ফিরে যান ১৯৯৯ সালের নিজের জনপ্রিয় গান “If You Had My Love”- এর স্মৃতিতে। তিনি বলেন,

  • যখন প্রথম এই গানটা গেয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। মনে হতো, আমি যেন পথ হারানো একটা বাচ্চা। গানটায় তখন অনেক আশা ছিল।

এ গানই জেনিফারের জীবনে নানা সময়ের সঙ্গী। কখনো দুঃখে, কখনো আনন্দে। তবে অতীতের তুলনায় এখন সে গান তিনি গেয়ে শোনান নতুন অনুভূতি, নতুন উদ্যমে। জেনিফারের ভাষায়, ‘আজ আমি গানটা গাই শক্তি নিয়ে। আত্মবিশ্বাস নিয়ে।’- এই পরিবর্তনই তার বর্তমান সম্পর্ক ভাবনার জায়গাটা পরিষ্কার করে দিয়েছে।
 
দর্শকের উদ্দেশে জেনিফার স্পষ্ট ভাষায় ভালোবাসার শর্ত জানান। বলেন,

  • যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে। আমাকে সম্মান করতে হবে। ভদ্র আচরণ করতে হবে। আমি যেমন, ঠিক সেভাবেই আমাকে মেনে নিতে হবে।

 ভালোবাসা যে সহজ নয়, সেটাও অকপটে স্বীকার করেন জেনিফার। তিনি জানান, একাধিক সম্পর্ক আর বিয়ের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, ভালোবাসার সঙ্গে কষ্টও আসে। 
 
এ প্রসঙ্গে গায়িকা বলেন,

  • ভালোবাসা মানেই ঝুঁকি। হৃদয় ভাঙার ভয় থাকবেই। ভালোবাসলে এই কষ্টের শঙ্কাও মেনে নিতে হয়।

ডিভোর্সের পর জেনিফারের অবস্থান স্পষ্ট। তিনি মনে করেন, ভালোবাসা মানে আর নিজেকে হারিয়ে ফেলা নয়। বরং নিজের সম্মান, নিজের সীমা আর নিজের শক্তিকে শক্ত করে ধরে রাখা। আত্মসম্মান বোধ বিকিয়ে ভালোবাসা পেতে বা দিতে নারাজ তিনি। 
 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন