বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ঈদে মুক্তি পাচ্ছে সুমন ধরের ডার্ক থ্রিলার ওয়েব ফিল্ম

ঈদে মুক্তি পাচ্ছে সুমন ধরের ডার্ক থ্রিলার ওয়েব ফিল্ম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

একটি ডার্ক থ্রিলার ওয়েব ফিল্ম নির্মাণে ব্যস্ত নির্মাতা সুমন ধর নতুন । এতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি, ইরফান সাজ্জাদ এবং আশনা হাবিব ভাবনা। ছবিটির শুটিং বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে। তবে ওয়েব ফিল্মটির চূড়ান্ত নাম এখনও ঘোষণা করা হয়নি।

এর আগে সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ ওয়েব ফিল্মে কাজ করেছেন দীঘি। নতুন এই কাজেও ভিন্নধর্মী গল্প তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। গল্পের বিস্তারিত আপাতত প্রকাশ করতে না চাইলেও তিনি জানান, এটি একটি গল্পনির্ভর থ্রিলার, যা দর্শকের আগ্রহ ধরে রাখবে।

সুমন ধর বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করেছি। সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। আশা করছি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী দীঘিও। তিনি বলেন, ‘সুমন ধর সব সময় আলাদা ধরনের গল্পে কাজ করেন। তার সঙ্গে আগের কাজগুলোর অভিজ্ঞতা ভালো ছিল। নতুন এই কাজটিও দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনার সঙ্গে এটি দীঘির প্রথম কাজ। সহশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার একসঙ্গে কাজ করলেও অভিজ্ঞতা দারুণ। সবাই খুব সহযোগিতাপূর্ণ, শুটিংও বেশ উপভোগ্য হচ্ছে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন রোজার ঈদকে সামনে রেখে ওয়েব ফিল্মটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন