শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, দুই অভিযুক্ত আটক

    প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, দুই অভিযুক্ত আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাগুরার মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার স্থান উপজেলার বড়রিয়া গ্রাম।

    উপজেলার বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন— সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)।

    পুলিশ জানায়, ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জুটমিলে চাকরি করেন। গত ৫ জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামলে তিনি চার যুবক তাকে তুলে নিয়ে যায়।

    ভুক্তভোগী নারীর অভিযোগ, সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীন, রুবেল ও সুমন নামে চার যুবক তাকে ধর্ষণ করেন। পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

    মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও স্বাধীন নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিনের মধ্যেই ওই কমিটি বিলুপ্ত করা হয়। গত আট মাস ধরে সেখানে আর কোনো উপজেলা কমিটি কার্যকর নেই বলে তিনি দাবি করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন