বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মার্ভেল ইউনিভার্সে স্যাডি সিংকের নতুন চরিত্র নিয়ে গুঞ্জন

মার্ভেল ইউনিভার্সে স্যাডি সিংকের নতুন চরিত্র নিয়ে গুঞ্জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী স্যাডি সিংক শীঘ্রই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (MCU)-তে অভিষেক করতে যাচ্ছেন —এই নিয়ে মার্ভেল ভক্তদের মধ্যে তোলপাড় চলছে। খবরের সংক্রমণ অনুযায়ী, তিনি এক্স-মেন ইউনিভার্সের শক্তিশালী মিউট্যান্ট চরিত্র ‘র‍্যাচেল সামার্স’-এর ভূমিকায় উপস্থিত হতে পারেন।

কে এই র‍্যাচেল সামার্স?

র‍্যাচেল সামার্স হলেন এক্স-মেনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি ভবিষ্যতের এক ডিস্টোপিয়ান টাইমলাইন থেকে আসা জিন গ্রে এবং সাইক্লোপস-এর কন্যা। তিনি ফিনিক্স ফোর্সের ক্ষমতাধারী এবং ‘মার্ভেল গার্ল’ নামেও পরিচিত।

কোন কোন সিনেমায় দেখা যেতে পারে?

গুঞ্জন অনুযায়ী, স্যাডি সিংককে দেখা যেতে পারে- ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’। 

এই দুই ছবির মাধ্যমে মাল্টিভার্সের সাহায্যে এক্স-মেনদের মূল এমসিইউ টাইমলাইনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে মার্ভেল।

স্পাইডার-ম্যানের গল্পে মাল্টিভার্স একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, র‍্যাচেল সামার্সের আগমন পিটার পার্কারকে তার মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে, পাশাপাশি এমসিইউ-তে মিউট্যান্টদের আনুষ্ঠানিক পরিচয় ঘটাতে পারে।

এছাড়া জনপ্রিয় ইউটিউবার আমান সিনহা জানান, তার মতে সম্ভাবনা অনেক বেশি যে স্যাডি সিংক স্পাইডার-ম্যান সিনেমায় র‍্যাচেল সামার্স চরিত্রেই থাকবেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর তৃতীয় টিজারে যে মাল্টিভার্সের পৃথিবীর এক্স-মেনদের দেখানো হয়েছে, সেখানে প্রফেসর এক্স ও ম্যাগনেটো অত্যন্ত বৃদ্ধ, সাইক্লোপস মানসিকভাবে ভেঙে পড়েছেন তাই ভাইজার খুলে ধ্বংস করে দিচ্ছে চারপাশ এবং ইঙ্গিত পাওয়া যায় জিন গ্রে হয়তো মারা গেছেন বা তাদের কন্যাকে হারানোর শোকে আচ্ছন্ন।

এই প্রেক্ষাপটেই র‍্যাচেল সামার্সের এমসিইউ-তে প্রবেশের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। তবে মার্ভেল স্টুডিওস এখনও আনুষ্ঠানিকভাবে স্যাডি সিংকের কাস্টিং বা র‍্যাচেল সামার্স চরিত্রের বিষয়টি নিশ্চিত করেনি। সবকিছুই আপাতত গুঞ্জন ও ফ্যান থিওরির পর্যায়ে রয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন