বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • শত শত অস্বাভাবিক ভূমিকম্পে থরথর করছে অ্যান্টার্কটিকা

    শত শত অস্বাভাবিক ভূমিকম্পে থরথর করছে অ্যান্টার্কটিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যান্টার্কটিকার থুইটস গ্লেসিয়ারে গত এক দশকেরও বেশি সময় ধরে শত শত অস্বাভাবিক ভূমিকম্প শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে এই গ্লেসিয়ারে সংঘটিত ভূমিকম্প ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

    গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স-এ। এতে উল্লেখ করা হয়েছে, এই ভূমিকম্পগুলো সাধারণ ভূমিকম্পের মতো নয়। এগুলো ঘটে যখন লম্বা ও বিশাল বরফখণ্ড গ্লেসিয়ার থেকে সাগরে পড়ে উল্টে যায়, যার ফলে কম ফ্রিকোয়েন্সির কম্পন তৈরি হয়। এ ধরনের কম্পনকে বিজ্ঞানীরা ‘গ্লেশিয়াল ভূমিকম্প’ হিসেবে চিহ্নিত করেছেন।

    গবেষণার প্রধান লেখক থ্যান-সন ফাম (অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি) জানান, থুইটস ও পাইন আইল্যান্ড গ্লেসিয়ারের কাছে মোট ৩৬০টির বেশি গ্লেশিয়াল ভূমিকম্প শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৪৫টি ঘটনা ঘটেছে থুইটস গ্লেসিয়ারের সাগরমুখী প্রান্তে।

    গবেষণায় আরও বলা হয়েছে, এসব ভূমিকম্পের সঙ্গে গ্লেসিয়ারের দ্রুতগতির প্রবাহের মিল পাওয়া গেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, উষ্ণ সমুদ্রপানি গ্লেসিয়ারের আচরণে প্রভাব ফেলছে।

    বিশ্বজুড়ে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি থুইটস গ্লেসিয়ার পুরোপুরি ধসে পড়ে, তাহলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় তিন মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই এই গ্লেশিয়াল ভূমিকম্পগুলো বোঝা গেলে সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির ঝুঁকি ও গ্লেসিয়ারের অস্থিতিশীলতা আরও ভালোভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ