বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘না’ বলার ক্ষমতা: নিজের সম্মান রক্ষার চাবিকাঠি

‘না’ বলার ক্ষমতা: নিজের সম্মান রক্ষার চাবিকাঠি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অনেকেই মনে করেন, সবসময় ‘হ্যাঁ’ বলা মানেই ভালো মানুষ হওয়া। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার ‘হ্যাঁ’ বললে ধীরে ধীরে ব্যক্তিত্ব দুর্বল হতে পারে।

মনোবিজ্ঞানীরা বলছেন, আমরা প্রায়ই ‘না’ বলতে পারি না কারণ:

  • সম্পর্ক নষ্ট হওয়ার ভয়

  • সবার প্রিয় হতে চাওয়া

  • অপরাধবোধ বা গিল্টি ফিলিং

ফলে দেখা যায়, সময়ের মূল্য কমে যায়, মানসিক চাপ বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, এবং সুযোগসন্ধানীরা এই দুর্বলতাকে কাজে লাগায়।

তবে বিশেষজ্ঞরা সহজ কিছু কৌশলও পরামর্শ দিয়েছেন, যাতে সম্মান বজায় রেখে ‘না’ বলা যায়:

  • সরাসরি ও ভদ্রভাবে মনা করা

  • চাইলে বিকল্প সময় প্রস্তাব করা

  • হুট করে ‘হ্যাঁ’ না বলে আগে ভাবার সময় নেওয়া

মনোবিজ্ঞানীরা উল্লেখ করেছেন, আপনার ‘হ্যাঁ’ তখনই মূল্যবান, যতক্ষণ না আপনি ‘না’ বলার ক্ষমতা বজায় রাখেন। যারা সত্যিই আপনাকে সম্মান করে, তারা আপনার ‘না’ বলার সিদ্ধান্তকেও শ্রদ্ধার সঙ্গে নেবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন