শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সড়কের পাশে উদ্ধার হওয়া শিশুটির পাশে দাঁড়াল ‘স্বপ্ন’

    সড়কের পাশে উদ্ধার হওয়া শিশুটির পাশে দাঁড়াল ‘স্বপ্ন’
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধার হওয়া শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। তবে দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী ছেলেশিশু মোরশেদ সম্প্রতি মারা যায়।

    ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন ‘স্বপ্ন’-এর। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে স্বপ্ন-এর পক্ষ থেকে আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে এক লাখ টাকার একটি নগদ চেক হস্তান্তর করা হয়।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি, গ্রোথ ও ইএসজি) মো. মাহাদী ফয়সাল, জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, উদ্ধার হওয়া চার বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার এবং সেই সিএনজি চালক তানিম, যিনি প্রথম শিশু দুটিকে অসহায় অবস্থায় সড়কের পাশে দেখতে পান।

    উল্লেখ্য, রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা অবস্থায় স্থানীয় এক সিএনজি চালক শিশু দুটিকে উদ্ধার করেন। শিশুদের ভাষ্যমতে, এক আত্মীয় তাদের সেখানে রেখে চলে যান।

    মানবিক দায়িত্ববোধ থেকে ‘স্বপ্ন’ সবসময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে থাকার অঙ্গীকার করে আসছে। এই ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন