বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জুলাই গণঅভ্যুত্থান: ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার জেরা চলছে

জুলাই গণঅভ্যুত্থান: ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার জেরা চলছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় তৃতীয় দিনের মতো তদন্ত কর্মকর্তার জেরা চলছে। এই মামলায় মোট ৩০ জন আসামি রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে জেরা শুরু হয়। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তদন্ত কর্মকর্তার জেরা করছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটো, যিনি পলাতক আসামিদের পক্ষে নিয়োগপ্রাপ্ত। গতকালের জেরার পর আজ তাজহাট থানায় আবু সাঈদ হত্যা সংক্রান্ত মামলার রুজুকৃত মামলা পর্যালোচনা ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হয়।

মামলার কয়েকজন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— এএসআই আমির হোসেন, সাবেক বেরোবি প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মোট ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে চারজন স্টেট ডিফেন্স আইনজীবী আইনি লড়াই চালাচ্ছেন।

গত বছরের ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা হয়। পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী ২২ জুলাই নিয়োগপ্রাপ্ত হন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন