শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পুরোনো ডিভাইস বিক্রি বা সারানোর আগে যা অবশ্যই করণীয়

    পুরোনো ডিভাইস বিক্রি বা সারানোর আগে যা অবশ্যই করণীয়
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব—এই ধরনের স্মার্ট গ্যাজেট অনেক সময় বিকল হয়ে যায়। তখন বাধ্য হয়ে তা সারাতে নিতে হয়। আবার অনেক সময় আমরা ভাবি, পুরোনো গ্যাজেটটি বিক্রি করে কোনো অফারে নতুন ডিভাইস কিনে নেওয়া যাক।

    তবে এক গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় উপেক্ষা করি—ডিভাইসের ভেতরে থাকা আমাদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য।

    পুরোনো গ্যাজেট অন্যের হাতে তুলে দেওয়ার আগে ডেটা সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁস হলে তা সাইবার ঝুঁকি, পরিচয় চুরি বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

    বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—

    ব্যাকআপ নিন: সব গুরুত্বপূর্ণ ফাইল, ছবি ও কনট্যাক্ট আগে ক্লাউড বা অন্য ডিভাইসে সংরক্ষণ করুন।

    ফ্যাক্টরি রিসেট করুন: ডিভাইসের সব সেটিংস ও ডেটা মুছে দিন।

    স্মার্টফোন/ল্যাপটপ রিমুভ করুন: Google, iCloud বা অন্য অ্যাকাউন্ট লিঙ্কড থাকলে তা লগ আউট ও রিমুভ করুন।

    স্টোরেজ চেক করুন: SD কার্ড বা হার্ডড্রাইভে তথ্য থেকে গেলে তা আলাদা করে ডিলিট করুন।

    এই ছোট্ট সতর্কতা মেনে চললেই ডেটা লিক বা পরিচয় চুরি এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই গ্যাজেট বিক্রি বা হ্যান্ডওভার করার আগে ডেটা নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অজান্তেই হয়তো আপনার ফোন বা ল্যাপটপের সঙ্গে অন্যের হাতে চলে যেতে পারে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ব্যাংকিং তথ্য কিংবা অনলাইন লেনদেনের রেকর্ড। ভবিষ্যতে এসব তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল বা প্রতারণার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তাই স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব বিক্রি কিংবা রিপেয়ার করার আগে কিছু বিষয় অবশ্যই জানা ও মানা জরুরি।

    প্রথমেই ডিভাইসের সব গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যেসব তথ্য ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেগুলো এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে ব্যাকআপ নিয়ে রাখুন।

    এরপর ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট করুন। শুধু একবার নয়, সম্ভব হলে একাধিকবার ফ্যাক্টরি রিসেট করা উচিত, যাতে কোনো ধরনের ডেটা ডিভাইসে থেকে না যায়।

    ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

    ফ্যাক্টরি রিসেট করার আগে গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা ম্যানুয়ালি আলাদা করে কপি করে নিজের কাছে সংরক্ষণ করুন এবং সেগুলো পৃথকভাবে ডিলিট করুন। এতে ডেটা সম্পূর্ণভাবে মুছে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

    ডিভাইসে কোনো ছবি, ভিডিও বা আগে করা অনলাইন ট্রানজ়াকশন সংক্রান্ত তথ্য রয়ে গেছে কি না, সেটিও ভালোভাবে পরীক্ষা করে নিন।

    ফ্যাক্টরি রিসেটের আগে অবশ্যই ডিভাইসের হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করা উচিত। অনেক সময় ডেটা ডিলিট করার প্রক্রিয়াটি জটিল মনে হতে পারে। সে ক্ষেত্রে আলাদা ডেটা ওয়াইপ সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। তবে সফটওয়্যারটি নিরাপদ ও নির্ভরযোগ্য কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

    ডিভাইসে যদি অনলাইন ওয়ালেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগইন করা থাকে, তবে বিক্রি বা রিপেয়ারের আগে সব অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ আউট করুন। অনেক সময় অজান্তেই পাসওয়ার্ড অটো-সেভ অপশন চালু থাকে। তাই ফ্যাক্টরি রিসেটের আগে সব সংরক্ষিত পাসওয়ার্ড ডিলিট করে নিন।

    অনেক ব্যবহারকারী স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে আইওটি (ইন্টারনেট অব থিংস) নির্ভর বিভিন্ন গ্যাজেট পরিচালনা করেন। ডিভাইসটি অন্যের হাতে দেওয়ার আগে সেই সব সংযোগ বিচ্ছিন্ন করে নতুন ডিভাইসের সঙ্গে সংযুক্ত করতে ভুলবেন না।

    সবশেষে, যে ডেটা ইরেজ়ার বা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, সেটি কতটা নিরাপদ এবং সত্যিই সব ডেটা মুছে গেছে কি না—তা পেশাদার টুলের মাধ্যমে যাচাই করে নেওয়াই নিরাপদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন