বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • উন্মত্ত ভক্তদের ভিড়ে বিব্রত অমিতাভ

    উন্মত্ত ভক্তদের ভিড়ে বিব্রত অমিতাভ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারকাদের সামনে পেলে ভক্তদের উচ্ছ্বাস অনেক সময়ই বাঁধ মানতে চায় না। আর বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন হলে সেই উন্মাদনার মাত্রা স্বাভাবিকভাবেই আরও বেড়ে যায়।

    সম্প্রতি গুজরাটে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হন অমিতাভ বচ্চন। তাকে এক নজর দেখার আশায় নিরাপত্তা বলয় ভেঙে উন্মত্ত হয়ে ওঠেন ভক্তরা। হঠাৎ এমন ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে পড়েন শাহেনশা নিজেও।

    প্রত্যক্ষদর্শীদের মতে, ভক্তদের ভিড় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তাকর্মীরা হিমশিম খেতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় এবং অমিতাভ বচ্চনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

    এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও, তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর ভক্তদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

    উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে অমিতাভ বচ্চন বহুবার ভক্তদের ভালোবাসার এমন উন্মাদনা দেখেছেন। তবে সাম্প্রতিক এই ঘটনায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিরাপত্তা সচেতনতার কথাও ভাবতে হচ্ছে সংশ্লিষ্টদের।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৮৩ বছর বয়সেও নিজের কাজের প্রতি অপরিসীম শ্রদ্ধা রাখেন অমিতাভ বচ্চন।

    শুক্রবার (৯ জানুয়ারি) ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই থেকে গুজরাটের সুরাটে গিয়েছিলেন তিনি।

    সেখানে বন্ধুর সঙ্গে দেখা করে বেরনোর সময়েই অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি হন অমিতাভ বচ্চন।

    এদিকে অভিনেতার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় চলছে তুমুল সমালোচনা।

    ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান কক্ষে ঢোকার সময় অমিতাভ বচ্চনকে ঘিরে রয়েছে বহু জনতা। সবাইকে সরিয়ে নায়ককে এগিয়ে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। ভিড়ের চাপে এগোতেও পারছেন না বিগ বি’।

    কিছুদিন আগে ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তেলেগু ছবির অভিনেত্রী নিধি আগরওয়াল। দা রাজা সাব ছবির গানের মুক্তির জন্য একটি অনুষ্ঠানে পৌঁছে হেনস্থার শিকার হতে হয়েছিল নায়িকাকে। এরপর একই ঘটনা ঘটে সামান্থা রূপ প্রভু এবং থালাপতি বিজয়ের সঙ্গেও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন