শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‎ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

    ‎ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে এবং ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

    শনিবার ১০ জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
    ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ডা. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আকতার হোসেন এবং আহরন্দ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।
    বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগী বলেন, এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা বলেন, দূরে না গিয়ে নিজ এলাকায় দক্ষ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন