বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • আলিয়া ভাটের ফ্যাশন লুকে ‘কাপুর’ ছাপ

    আলিয়া ভাটের ফ্যাশন লুকে ‘কাপুর’ ছাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘রাজতন্ত্র’ বলতে আজও কাপুর পরিবারকেই অনেকেই এগিয়ে রাখেন বলিউডে খান-বচ্চনদের দাপট থাকলেও । কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকারের দায়িত্ব বহন করা এই পরিবারের একমাত্র বউমা আলিয়া ভাট ইতিমধ্যেই শ্বশুরবাড়ির মন জয় করেছেন। কাজের পাশাপাশি সংসার সামলাতে গিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার এক ঝলক স্টাইলেই আবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই অভিনেত্রী।

    সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই তার পোশাক ঘিরে শুরু হয় চর্চা। ছিমছাম মেকআপ ও রুচিশীল স্টাইলের সঙ্গে যে শার্টটি তিনি পরেছিলেন, সেটির বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল ‘কাপুর’। এই ছোট্ট কিন্তু অর্থবহ স্টাইল স্টেটমেন্টই মুহূর্তে নজর কাড়ে উপস্থিত সকলের।

    অনুরাগীদের চোখ এড়ায়নি সেই ‘কাপুর’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে আখ্যা দেন। কেউ কেউ বলেন, সাজপোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন আলিয়া।

    এর আগেও কাপুর পরিবারের প্রতি আলিয়ার টান বারবার দেখা গেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার সখ্যতা, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি কিংবা কাজের ফাঁকে পরিবারের জন্য সময় বের করে নেওয়া-সব মিলিয়েই তিনি হয়ে উঠেছেন কাপুরদের নয়নমণি। সিনেমা, প্রযোজনা সংস্থা আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সংসার সামলাতে তিনি যে কতটা সচেতন, তা নিয়েও প্রশংসা কম নয়।

    আর এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন স্টাইলেই জানিয়ে দিলেন-তিনি শুধু কাপুর পরিবারের বউমাই নন, সেই পরিবারের গর্বিত অংশও।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন