বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • জেমিনি লিখবে আপনার মেইল ও উত্তর

    জেমিনি লিখবে আপনার মেইল ও উত্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুগল জিমেইল এবার আরও স্মার্ট হয়েছে। নতুন জেমিনি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে মেইল লিখতে, সম্পাদনা করতে এবং স্বয়ংক্রিয়ভাবে রিপ্লাই দিতে পারবেন।

    এই আপডেটে ‘হেল্প মি রাইট’ অপশন যুক্ত হয়েছে। এখন মেইল ড্রাফট করার সময় জেমিনি প্রম্পট করবে এবং ব্যবহারকারী চাইলে মেইলকে ফরমালাইজ, এলাবোরেট বা শর্টেন করতে পারবে। ইতিমধ্যে লেখা মেইলকেও এই টুল দিয়ে সম্পাদনা করা সম্ভব।

    এর সঙ্গে, ইনবক্সে আসা মেইলের রিপ্লাইও জেমিনি স্বয়ংক্রিয়ভাবে লিখে দিতে পারবে। ব্যবহারকারী চাইলে রিপ্লাই দেখার পর কিছু পরিবর্তনও করতে পারবেন। দীর্ঘ মেইলের সংক্ষেপসারও এই AI করবে, ফলে সময় ও শ্রম দুইই বাঁচবে।

    ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস সব প্ল্যাটফর্মেই এই সুবিধা মিলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন AI ফিচার আগের ‘সাজেস্টেড রিপ্লাই’ এর চেয়ে ব্যবহারকারীর জন্য আরও কার্যকর হবে।

    বর্তমানে বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষ জিমেইল ব্যবহার করেন, যারা এখন থেকে এই নতুন ফিচারের সুবিধা নিতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন