বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • মুম্বাই বিমানবন্দরে রণবীর-দীপিকার চমক

    মুম্বাই বিমানবন্দরে রণবীর-দীপিকার চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ সিনেমা বলিউডের বক্স অফিসে দাপুটে অবস্থানে । এই ছবির সাফল্যের সঙ্গে রণবীরের ক্যারিয়ারের মন্দাভাবও কাটিয়ে উঠলেন তিনি। এমন আবহে জনসম্মুখে হাজির হলেন রণবীর, সঙ্গে ছিলেন স্ত্রী ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাই বিমানবন্দরে নামার পর ভক্ত ও আলোকচিত্রীরা তাকে দেখেই ‘ধুরন্ধর’ স্লোগান দিতে থাকেন, যা দেখে দীপিকা আপ্লুত হয়ে যান।

    ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই বিমানবন্দরে এই তারকা দম্পতি পা রাখতেই এমন মুহূর্ত তৈরি হয়। স্বামীর সিনেমার এমন সাফল্যে এ সময় ভক্তদের উন্মাদনা দেখেন দীপিকাও। আর এতে নিজের অনুভূতিও প্রকাশ করেন নায়িকা; রণবীরের পাশেই খানিকটা মুচকি হাসলেন, এরপর তার সঙ্গে হেঁটে চলে আসলেন। বরাবরের মতো এদিনও বিমানবন্দরে একে অপরের হাত ধরে হাঁটছিলেন তারা।

    শোনা যাচ্ছে, বিদেশে জমকালো কোনো এক পার্টিতে গিয়েছিলেন তারা; একান্ত নতুন বছরের ছুটি কাটিয়েছেন রণবীর ও দীপিকা।

    ছুটি শেষে ফিরলেও বক্স অফিসে রণবীরের দাপট এখনো অব্যাহত। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি ভারতীয় রুপি। সিনেমা বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এর আয় ৭৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

    এদিকে, রণবীর সিংয়ের ক্যারিয়ারের গত কয়েকটি সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ‘ধুরন্ধর’ দিয়ে তিনি ফের নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য এবং রেকর্ড ভাঙার খবর এখন সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন