ব্যক্তি ও প্রতিষ্ঠানদের জন্য .bd ডোমেইনে ৩৬% ছাড়

দেশে ডোমেইন ব্যবহারের পরিধি বাড়াতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইনের জনপ্রিয় দুইটি ক্যাটাগরিতে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই কম খরচে .bd ডোমেইন রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল করতে পারবেন।
রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, .bd Third Level domain (যেমন: abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন: abc.bd)-এ ৩৬% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
.bd Third Level domain:
রেজিস্ট্রেশন ফি: ১,১০০ টাকা → ৭০০ টাকা
রিনিউয়াল ফি: ১,৬০০ টাকা → ১,০২০ টাকা
.bd Second Level domain:
রেজিস্ট্রেশন ফি: ২,০০০ টাকা → ১,২৮০ টাকা
রিনিউয়াল ফি: ২,৫০০ টাকা → ১,৬০০ টাকা
বিটিসিএল জানায়, .bd ডোমেইনের ব্যবহার বাংলাদেশের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের জন্য স্বতন্ত্র ডিজিটাল পরিচিতি গড়ে তোলে। এটি .com ডোমেইনের তুলনায় সহজলভ্য, দেশীয় ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেশি গ্রহণযোগ্য এবং স্থানীয় সার্চ রেজাল্টে ভালো র্যাংকিং নিশ্চিত করতে সহায়ক।
এছাড়া, .bd ডোমেইন দেশীয় রেজিস্ট্রেশন নীতির আওতায় পরিচালিত হওয়ায় নিরাপদ এবং স্থানীয় ডিজিটাল উপস্থিতি আরও শক্তিশালী করে।
মূল্যছাড়ের ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে এবং বিটিআরসির নির্দেশিকা অনুসরণ করতে হবে। বিটিসিএল জানিয়েছে, এই ছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য এবং আশা করছে এর ফলে দেশীয় ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের .bd ডোমেইন ব্যবহারের পরিধি বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।