বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • শরিফুল রাজ-মিম আবারও বড় পর্দায়

    শরিফুল রাজ-মিম আবারও বড় পর্দায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম ‘পরাণ’ ও ‘দামাল’ সাফল্যের পর আবারও জুটি বাঁধছেন । ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিতব্য ‘জীবন অপেরা’ সিনেমায় অভিনয় নিয়ে আলোচনায় রয়েছেন তারা। তবে সিনেমাটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

    সম্প্রতি মিম তার সোশ্যাল মিডিয়ায় এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ওই ব্যক্তির মুখ দেখা যায় না— পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

    মিমের পোস্টের পর অনেকেই ধারণা করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। 

    এদিকে ‘জীবন অপেরা’ সিনেমাটি নিয়ে রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

    পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস আগেই প্রকাশিত হয়েছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন তুলে ধরা হয়েছে। 

    ৭৫ লাখ টাকা সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। ‘জীবন অপেরা’ বাণিজ্যিক সিনেমা বানানোর পরিকল্পনা নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের। 

    এর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তিবদ্ধ হন মিম। নায়ক হিসেবে রাজকে নেওয়ার কথা ছিল,তার পরামর্শে চিত্রনাট্যও কিছুটা সংশোধন করা হয়। কিন্তু রাজের প্রাক্তন স্ত্রী পরীমণির কারণে রাজের বিপরীতে কাজ করতে অস্বীকৃতি জানান মিম। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন