শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

    দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

    মুসলিম পারিবারিক আইনে বহুবিবাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা যে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি আবশ্যক, তা হাইকোর্টের নতুন রায়ে বদলে গেছে। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত জানিয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ‘সালিশি পরিষদ’ বা আরবিট্রেশন কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য হবে।

    ২৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট উল্লেখ করেছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি মূলত সালিশি পরিষদের ওপর ন্যস্ত। প্রচলিত একটি ধারণা ছিল যে স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা গুরুতর অপরাধ, তবে আদালত বলছে আইনে সরাসরি স্ত্রীর অনুমতির একক বাধ্যবাধকতা নেই। মূলত পরিষদ যদি মনে করে দ্বিতীয় বিয়ের যৌক্তিক কারণ রয়েছে, তবে তারা অনুমতি দিতে পারে। এই রায়ের ফলে বহুবিবাহের ক্ষেত্রে আইনি জটিলতার ধরণ বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    উল্লেখ্য, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী আগের স্বামী বা স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা সাত বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ ছিল। তবে ১৯৬১ সালের বিশেষ আইন চালুর পর পুরুষের ক্ষেত্রে এই বিষয়টি সালিশি পরিষদের আওতাভুক্ত করা হয়। এক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়ের সাজা হিসেবে এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়। বর্তমান রায়ে আদালত এই প্রশাসনিক প্রক্রিয়ার গুরুত্বকেই বেশি প্রাধান্য দিয়েছে।

    হাইকোর্টের এই রায়ের ফলে সমাজে বহুবিবাহের প্রবণতা বাড়তে পারে এবং নারীদের সুরক্ষা দুর্বল হতে পারে—এমন আশঙ্কায় আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারীরা। তাদের দাবি, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রথম স্ত্রীর সম্মতির বিষয়টি বাধ্যতামূলক থাকা জরুরি। তা না হলে পারিবারিক অস্থিরতা ও সামাজিক বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।

    আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতে গেলে তা নতুন এক আইনি বিতর্কের জন্ম দেবে। অন্যদিকে সমাজ বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, আর্থিক ও মনস্তাত্ত্বিক প্রলোভন থেকে অনেক পুরুষ এই সুযোগের অপব্যবহার করতে পারেন, যা শেষ পর্যন্ত বিচার বিভাগীয় সিদ্ধান্তের ওপর বড় চাপ সৃষ্টি করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন