শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

    টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের নাফনদী এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় তার পা বিচ্ছিন্ন হয়েছে।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় ঘটা এই ঘটনায় আহত যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে।

    স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন।

    ২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতেছে। এ ঘটনা নতুন নয় এর আগেও একইভাবে অনেকে আহত হয়েছে। আমরা সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

    এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

    হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোকন কান্তি রুদ্র বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আছে। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এর আগে গতকাল রোববার (১১ জানুয়ারি) সকালে হোয়াইক্যংয়ে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও একই দিন পালিয়ে আসা ৫৩ জন বিদ্রোহীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন