শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন পরিবর্তন, নওগাঁ বিশ্ববিদ্যালয় এবার অন্তর্ভুক্ত

    গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় নতুন পরিবর্তন, নওগাঁ বিশ্ববিদ্যালয় এবার অন্তর্ভুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা বা জিএসটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ার সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে। একইসাথে তালিকায় যুক্ত হয়েছে আরও এক বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে গুচ্ছের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে বলে জানা গেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৫-২০২৬) সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

    প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি যুক্ত হওয়ায় জিএসটি গুচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টি। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে। 

    সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে এবং গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি GST (General, Science & Technology) গুচ্ছে অন্তর্ভূক্ত হওয়ার মাধ্যমে বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সংখ্যা ২০টি। 

    এ অবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভূক্তির বিষয়টি বিবেচনায় ১২ ডিসেম্বর দুপুর ১২টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিম্নে উল্লেখিত শর্তে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

    প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায়ে (১২ হতে ১৬ জানুয়ারি পর্যন্ত)-এ আবেদনকৃত সকল শিক্ষার্থী জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত সকল (২০টি) বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্রসমূহের যে কোন একটি প্রাপ্যতা সাপেক্ষে নির্বাচন করতে হবে। 

    প্রথম পর্যায়ের (৩০ ডিসেম্বর পর্যন্ত) কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন