শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ওয়ানডেতে কোহলির রেকর্ড ভাঙা ইনিংস, শচীন-সাঙ্গাকারার তুলনায় দ্রুত

    ওয়ানডেতে কোহলির রেকর্ড ভাঙা ইনিংস, শচীন-সাঙ্গাকারার তুলনায় দ্রুত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি এখন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে খেলছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এই সংস্করণে তিনি যেন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন কোহলি, যা তার জন্য নতুন রেকর্ডের উৎসবও বয়ে আনল।

    এর আগে আন্তর্জাতিক রানে কোহলি শীর্ষে ছিলেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পরে। কিন্তু এবার ২৮,০৭২ রানের ইনিংস খেলে সাঙ্গাকারাকে পেছনে ফেলে কোহলি এক ধাপ এগিয়ে শীর্ষের দিকে এগিয়েছেন। এখন তার একমাত্র চ্যালেঞ্জ শচীন টেন্ডুলকার, যিনি ৩৪,৩৫৭ আন্তর্জাতিক রানের মালিক।

    ভাদোদরার মাঠে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি ৩০১ রানের তাড়া করতে নেমে খেলেন ৯১ বলে ৯৭ রানের অসাধারণ ইনিংস। ৮টি চার ও ১টি ছয় মেরে সাজানো এই ইনিংসের মাধ্যমে কোহলি সাঙ্গাকারাকে ছাড়িয়ে শচীনের আরও কাছে চলে এসেছেন। ওয়ানডেতে এটি তার টানা পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস। ম্যাচের শেষে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে জয় নিশ্চিত করে।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র ৬২৪ ইনিংসে ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তুলনায় শচীন একই মাইলফলক পেতে খেলেছিলেন ৬৪৪ ইনিংস, আর সাঙ্গাকারার প্রয়োজন হয়েছিল ৬৬৬ ইনিংস।

    এর আগেও একের পর এক রেকর্ড ভেঙেছেন কোহলি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন, টেন্ডুলকারকে ২৮ ইনিংস পিছনে রেখেই। সেই বছরের অক্টোবর মাসে স্পর্শ করেন ২৬ হাজার, এবং ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দ্রুততম হিসেবে ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

    কোহলির এই ধারাবাহিক রেকর্ড ভাঙার ধারা দেখাচ্ছে, তিনি শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটেরও এক উজ্জ্বল কিংবদন্তি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন