শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’

    কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব–এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’ শুরু হয়েছে।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী শেষ দুপুর তিনটায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    আয়োজক সূত্রে জানা যায়, ফিন ফেস্টের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ও কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে আগামীকাল একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।

    কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, 'ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সবসময়ই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সক্রিয় ও সফল ভূমিকা রেখে আসছে, যা শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক। শিক্ষকরাও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি মেগা প্রোগ্রাম আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, প্রতিটি আয়োজনই নিজেকে প্রকাশের একটি সুযোগ। কাজের মাধ্যমেই নিজেকে তুলে ধরার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে'

    উপ- উপচার্য ড. মাসুদা কামাল বলেন, 'বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে। একই সঙ্গে আমাদের নিজেদের জানতে হবে—আমি কে। কারণ কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে আগে সেটি সম্পর্কে জানা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত নিজেকেই সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই সবার আগে আমাদের নিজেদের সম্পর্কে জানা জরুরি। মানুষের দুটি সত্তা রয়েছে -একটি শারীরিক (ফিজিক্যাল) এবং অন্যটি আধ্যাত্মিক (স্পিরিচুয়াল)। শারীরিক সত্তা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক সত্তা সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবে। তাই আমাদের উচিত আধ্যাত্মিক চর্চায় আরও বেশি মনোযোগী হওয়া।'

    ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, 'সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন-ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন-ফেস্ট উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন