বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • নতুন বছর, নতুন সুযোগ: ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম

    নতুন বছর, নতুন সুযোগ: ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতকে আরও পেশাদার ও স্বীকৃত আকার দিতে চালু হচ্ছে দেশের প্রথম জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘freelancers.gov.bd’। আগামী ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই প্ল্যাটফর্মের। এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র লাভ করবেন।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি বাস্তবায়িত করেছে আইসিটি বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। নিরাপত্তা পরীক্ষা বা ভিএপিটি (Vulnerability Assessment & Penetration Testing) সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।

    ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা এখন সহজেই ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ, এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা গ্রহণ করতে পারবেন। এটি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতা ও প্রতিযোগিতামূলক অবস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ‘freelancers.gov.bd’ একটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেজ হিসেবেও কাজ করবে। এতে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন এবং বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ নীতি প্রণয়ন ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ উৎস হবে।

    উদ্যোগটির মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও শক্তিশালী হবে। এটি ডিজিটাল অর্থনীতির বিকাশ, তরুণদের আত্মকর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটি কৌশলগত জাতীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন