বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • চিকিৎসা পরামর্শে এআইয়ের ভুল, বিশেষজ্ঞরা সতর্ক

    চিকিৎসা পরামর্শে এআইয়ের ভুল, বিশেষজ্ঞরা সতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বেড়ে যাওয়ায় অনেকেই গুগল সার্চের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নিচ্ছেন। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ উঠেছে যে, গুগলের এআইভিত্তিক সার্চ ফিচার ‘এআই ওভারভিউস’ কিছু চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নে বিভ্রান্তিকর ও সম্ভাব্য ক্ষতিকর তথ্য দিয়েছে।

    যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানে উঠে এসেছে, নির্দিষ্ট কিছু চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নে গুগলের এই এআই টুল বিভ্রান্তিকর ও ভুল তথ্য সরবরাহ করছে।

    প্রতিবেদনে বলা হয়, অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে প্রশ্ন করলে এআই ওভারভিউস উচ্চ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়। অথচ চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই রোগে আক্রান্তদের জন্য নিয়মিত উচ্চ চর্বিযুক্ত খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে জীবননাশের ঝুঁকিও তৈরি হতে পারে।

    এছাড়া লিভারের রক্ত পরীক্ষার স্বাভাবিক মাত্রা জানতে চাইলে এআই ওভারভিউস এমন তথ্য দেখিয়েছে, যেখানে রোগীর বয়স, লিঙ্গ, জাতিগত পরিচয় বা জাতীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি। এতে অনেক ব্যবহারকারী ভুলভাবে নিজেকে সুস্থ মনে করতে পারেন। নারীদের ক্যানসার-সংক্রান্ত কিছু প্রশ্নেও এআই টুলটি প্রকৃত উপসর্গকে গুরুত্ব না দেওয়ার মতো তথ্য দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগল সংশ্লিষ্ট কিছু এআই সারাংশ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। বর্তমানে নির্দিষ্ট কিছু চিকিৎসা-সংক্রান্ত প্রশ্নে এআই ওভারভিউস আর প্রদর্শিত হচ্ছে না। তবে গুগলের এক মুখপাত্র দাবি করেছেন, আলোচিত উদাহরণগুলো অসম্পূর্ণ স্ক্রিনশট থেকে নেওয়া এবং ব্যবহৃত সূত্রগুলো ছিল স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য।

    বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চের শীর্ষে এআই ওভারভিউস প্রদর্শিত হওয়ায় বহু ব্যবহারকারী যাচাই ছাড়াই এই তথ্যের ওপর নির্ভর করেন। ফলে চিকিৎসা-সংক্রান্ত ভুল তথ্য জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

    এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠান স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহারে সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই এ খাতে কঠোর নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন