শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকায় বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা

    ঢাকায় বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আয়োজন শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এরই মধ্যে ফিফার সোনালি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসে পৌঁছেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

    আজ বুধবার (১৪জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এটি বাংলাদেশের জন্য ফিফার ট্রফি ভ্রমণের চতুর্থবারের মতো সফর। এসময় ফিফার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

    আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের আনন্দোৎসব শুরুর আগেই ফিফার ঐতিহ্যবাহী ট্রফি ভক্তদের চোখে পড়ার সুযোগ করে দিচ্ছে।

    বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠানের পর ঢাকার পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুতে দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত রাখার ব্যবস্থা করা হয়েছে। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই সরাসরি ট্রফি দেখতে ও ছবি তোলার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের বৈধ টিকিট প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকা কোলার ক্যাপ প্রদর্শন করতে হবে।

    আয়োজক সংস্থা থেকে দর্শকদের জন্য কিছু নিয়ম-শর্ত জারি করা হয়েছে। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিটের হস্তান্তর, এবং কোনো দেশের পতাকা আনার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া, ধারালো বা নিষিদ্ধ সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ।

    বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে, যা আগামী বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন