শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বেরোবিসাসকে বেরোবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডার উপহার

    বেরোবিসাসকে বেরোবি প্রেসক্লাবের নতুন বছরের ক্যালেন্ডার উপহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে (বেরোবিসাস) উপহার দেওয়া হয়েছে। এ সময় ক্যালেন্ডার গ্রহণ করেন বেরোবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ।

    বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ক্যালেন্ডার প্রদান করা হয়।

    ক্যালেন্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন, সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য ও কোষাধ্যক্ষ সাইফুল্লাহ মাসুম।

    এসময় দুই ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে যৌথভাবে কাজ করা জরুরি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন