বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাবনা-১ ও ২ আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। আপিল বিভাগ জানিয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) গত ৪ সেপ্টেম্বরের সীমানা পুনর্নির্ধারণ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি এই দুই আসনের ভোট গ্রহণ করা যাবে।

অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন