বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ডলি জহুর

    দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ডলি জহুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন পর আবার বড় পর্দায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুরকে। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর নিয়মিত নাটকে অভিনয় করেছেন তিনি, কিন্তু সিনেমায় বিরতি রেখেছিলেন। এবার তিনি দুটি নতুন সিনেমায় অংশ নিচ্ছেন, যা তাঁর চলচ্চিত্রপ্রেমীদের জন্য আনন্দের খবর।

    ঢাকা ও গাজীপুরে শুটিং শেষ হয়েছে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’র। দিয়া প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমার গল্প পারিবারিক এবং সম্পূর্ণ মৌলিক, বিদেশি কোনো সিনেমার অনুকরণ নয় বলে জানিয়েছেন নির্মাতা। ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন।

    নির্মাতা আশা করছেন, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন। ‘ঝামেলা’তে আরো আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশুশিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ অনেকে।

    শেষ অংশের শুটিং গতকাল বৃহস্পতিবার শুরু হয় এবং সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমার শুটিং পাবনায় শেষ অংশে চলছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এ সারভাইভাল গল্পে আরো আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। সিনেমার বড় অংশ গত বছরের শেষদিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। ‘দম’-এর মুক্তি রোজার ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্সিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণ প্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন, যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন