বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক শামছুল ইসলাম 

    বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক শামছুল ইসলাম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশেষ ভূমিকা, প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম।

    তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম। এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী কুলসুমা আনজুম জুই।

    গত বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক খান মোঃ রেজা-উন-নবী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আব্দুল কাদিরের যৌথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। এর আগে ২০২৩ সালেও অধ্যক্ষ শামছুল ইসলাম সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।

    উল্লেখ্য, অধ্যক্ষ শামছুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গাজিপুর গ্রামে। শামছুল ইসলাম ১৯৯৪ সালে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা শুরু করেন। ২০১০ থেকে উপাধ্যক্ষ এবং ২০১৭ সালের মে মাস থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।

    তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসাকে দেশের একটি উন্নত, আদর্শ ও দ্বীনি মারকাজ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দীর্ঘ ৩৩ বছর ধরে মৌলভীবাজার জেলা জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছিলেন।

    অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন মৌলভীবাজার জেলার সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের ইমাম বাচাই কমিটি ও চাঁদ দেখা কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সাথে যুক্ত থেকে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

    সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাঁকে মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন সাধুবাদ জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন