শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কেন্দ্রীয় ছাত্রদলের মনোনীত নির্বাচনী প্রচারণার সমন্বয়ক ফেরদৌস

    কেন্দ্রীয় ছাত্রদলের মনোনীত নির্বাচনী প্রচারণার সমন্বয়ক ফেরদৌস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার-২আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণায় সমন্বয়কের দায়িত্ব পেলেন এহসানুল হক ফেরদৌস।

    জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুর পক্ষে নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর প্রচারণা জোরদার করতে সংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল হক ফেরদৌসকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক তাকে এই আসনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রেখে দায়িত্বভার প্রদান করা হয়।

    এহসানুল হক ফেরদৌস কুলাউড়া উপজেলার কৃতি সন্তান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে বিএনপি'র চিন্তা ভাবনা রাষ্ট্র ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরা হবে এবং বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকুকে বিজয়ী করতে দলের নির্দেশনা অনুযায়ী সচেষ্ট ভাবে কাজ করে যাবো।

    এহসানুল হক ফেরদৌসের বাড়ি কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের শামসুল হক এর ছেলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন