বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • ‘ডন থ্রি’-র জন্য শাহরুখের বিশেষ শর্ত কি?

    ‘ডন থ্রি’-র জন্য শাহরুখের বিশেষ শর্ত কি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে আলোচনার ঢেউ বইছে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর । বলিউড ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ছড়িয়েছে যে ‘ডন থ্রি’-তে নিজের আইকনিক চরিত্রে ফিরতে পারেন শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমায় ফিরতে নীতিগতভাবে রাজি রয়েছেন কিং খান, তবে কিছু শর্ত রেখেছেন।

    অভিনয়ের জন্য শাহরুখের প্রধান শর্ত এই প্রজেক্টে যুক্ত করতে হবে একজন দক্ষিণী পরিচালককে। তার বিশ্বাস, দক্ষিণী নির্মাতার হাত ধরে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে আসতে পারে নতুন মাত্রা ও ভিন্ন স্বাদ। সে কারণেই পরিচালকের তালিকায় তার প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের নাম।

    'ডন' ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি পরিচালনা করেছিলেন ফারহান আখতার। শাহরুখের শর্তে পরিচালক ফারহানের প্রতিক্রিয়া নিয়ে বেশ উদগ্রীব অনুরাগীরা। অন্যদিকে, ‘ডন থ্রি’তে কাজ না করার কারণ হিসেবে রণবীর সিং জানিয়েছেন, সঞ্জয় লীলা বানসালি, লোকেশ কঙ্গরাজ ও অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ‘ধুরন্ধর’র মতো অ্যাকশন ঘরানায় কাজ করার পর টানা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চাননি এ অভিনেতা।

    ‘ডন থ্রি’-তে মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও, তিনিও সরে এসেছেন প্রকল্পটি থেকে। তার পরিবর্তে কৃতি শ্যাননকে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি খলনায়ক নির্বাচন নিয়েও চলছে নানা জল্পনা। বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই নাকি প্রত্যাখ্যান করেছেন প্রস্তাবটি।

    অমিতাভ বচ্চনের পর 'ডন ২'তে গ্যাংস্টার চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহরুখ খান। তার শর্ত এবং সম্ভাব্য নির্মাতা পরিবর্তনের খবরে ইতোমধ্যেই বেশ সরগরম নেটদুনিয়া, একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র পরিবর্তনের কারণে আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে সিনেমাটি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন