শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাবার হাতে বড় মেয়ের মৃত্যু, আহত আরেক মেয়ে

    বাবার হাতে বড় মেয়ের মৃত্যু, আহত আরেক মেয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুরের নকলায় এক ব্যক্তির নৃশংসতার ঘটনায় দুই শিশুর জীবন বিপন্ন হয়েছে। বাবু মিয়া নামে এক ব্যক্তি নিজের বড় মেয়ে মরিয়ম বেগম (৭)কে গলা টিপে হত্যা করেছে। একই ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী ছোট মেয়ে মিম আক্তারকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত শিশুর নাম  মরিয়ম বেগম (৭), বাবু মিয়ার মেয়ে। একই ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী আরেক মেয়েকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরেক শিশু মিম আক্তারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রাথমিকভাবে জানা গেছে, বাবু মিয়ার নৃশংসতার বলি হয়েছে তার দুই মেয়ে। সে গলা টিপে বড় মেয়ে মরিয়ম আক্তারকে হত্যা করেছে এবং ছোট মেয়ে মিম আক্তারকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন