বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • মুম্বাই রাস্তায় দুর্ঘটনা, অক্ষয়-টুইঙ্কেল সুস্থ রয়েছেন

    মুম্বাই রাস্তায় দুর্ঘটনা, অক্ষয়-টুইঙ্কেল সুস্থ রয়েছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না ভারতের মুম্বাইয়ের রাস্তায় সড়ক দুর্ঘটনায় পড়েছেন । সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঘটে যাওয়া এই ঘটনায় কিছু সময়ের জন্য ভয় ও আতঙ্ক ছড়ালেও পরবর্তীতে জানা যায়, তারকা দম্পতিটি দুজনই নিরাপদ রয়েছেন।

    সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাই বিমানবন্দর থেকে নিজেদের জুহুর বাড়িতে ফিরছিলেন অক্ষয় ও টুইঙ্কেল। তাদের কনভয়ের সামনের দিকে ছিল নিরাপত্তা রক্ষীদের একটি বিলাসবহুল গাড়ি। ঠিক সেই সময় অতিরিক্ত দ্রুতগতিতে আসা একটি অটো আচমকাই ওই গাড়িতে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় নিরাপত্তা রক্ষীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

    যদিও সৌভাগ্যক্রমে ওই গাড়িতে অক্ষয় ও টুইঙ্কেল ছিলেন না। তারা কনভয়ের পিছনের অন্য একটি গাড়িতে থাকায় তাদের কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে চোখের সামনে এমন দুর্ঘটনায় খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন তারকা দম্পতি।

    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অটোচালকের সঙ্গে একজন যাত্রীও ছিলেন। দুর্ঘটনায় আহত অটোচালক ও ওই যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে জানা গেছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অটোটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই সেটি নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা দেয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি অটোচালককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

    এদিকে দুর্ঘটনার পরপরই অক্ষয় ও টুইঙ্কেললকে নিরাপত্তা নিশ্চিত করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

    মুম্বাইয়ের রাস্তায় বেপরোয়া অটোচালনার ঘটনা নতুন নয়। তবে জনপ্রিয় তারকা অক্ষয় কুমারের কনভয় এই দুর্ঘটনার শিকার হওয়ায় বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে মুম্বই ট্রাফিক পুলিশও।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন