বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • বালাম ফিরছেন নতুন অ্যালবাম নিয়ে এক যুগ পর

    বালাম ফিরছেন নতুন অ্যালবাম নিয়ে এক যুগ পর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংগীতশিল্পী বালাম এক যুগ ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে যাচ্ছেন । বিশেষ করে, বিভিন্ন সিনেমার গান করে তিনি আলোচনায় থাকেন। বছর খানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমায় নিজের প্রত্যাবর্তন ঘটান; এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দিয়েছেন। এবার নতুন অ্যালবামের মাধ্যমে বালাম নিজের বিশেষ প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।

    নিজের সাম্প্রতিক কাজ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে বালাম জানালেন তারা পঞ্চম একক অ্যালবামের কথা। যার নাম রাখা হয়েছে ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রকাশ পাবে তা। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবাম প্রেমী ভক্ত-শ্রোতাদেরও। 

    বালাম জানিয়েছেন, মোট ৬টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আর এই অ্যালবামে জেন-জি দেরও কথাও ভাবা হয়েছে; যেন নতুন প্রজন্মের শ্রোতারাও বালামের সঙ্গে সংযোগ ঘটাতে পারে।

    নতুন অ্যালবাম  প্রসঙ্গে বালাম সংবাদ মাধ্যমে বলেছেন, একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা মেটানো কঠিন। একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে। 

    করোনাকালীন সময়ের উপলব্ধি থেকে তৈরি এই গানটি বর্তমান সময়ের অস্থিরতায় শ্রোতাদের মনে প্রশান্তি জোগাবে বলে মনে করেন বালাম। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়ন বালাম নিজে করলেও গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

    উল্লেখ্য, ২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি একক অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ বা ‘রিমঝিম’-এর মতো কালজয়ী কিছু গান উপহার দেন এই শিল্পী। এবার এক যুগের অবসানের পর ফের আগের জায়গাতে ফিরছেন বালাম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন