বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • সীতাকুণ্ডে খামারে ঢুকে কর্মীকে কুপিয়ে ৭ গরু লুট

    সীতাকুণ্ডে খামারে ঢুকে কর্মীকে কুপিয়ে ৭ গরু লুট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত ব্রাদার্স অ্যাগ্রো নামের একটি খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল খামারের কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে শাহিওয়াল জাতের সাতটি গরু লুট করে নিয়ে গেছে।

    মঙ্গলবার (আজ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত খামারকর্মী মোহাম্মদ বাচ্চু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাঁর দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং মাথায় ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে।

    খামারটির মালিক সাজেদ চৌধুরী বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে বাচ্চু মিয়াই খামারটির দায়িত্বে ছিলেন।

    স্থানীয় বাসিন্দা মালিক আবদুল মালেক চৌধুরীর বরাতে জানা যায়, বাচ্চু মিয়া প্রতিদিনের মতো খামারের ভেতরের একটি ঘরে রাত যাপন করছিলেন। খামারের দুই ফটকে তালা দেওয়া ছিল। ভোরে ডাকাতদল একটি ফটকের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি বুঝতে পেরে বাচ্চু মিয়া বাইরে যান।

    এ সময় কয়েকজন ডাকাত দেয়াল টপকে ভেতরে ঢুকে তাঁর গলায় ছুরি ধরে জিম্মি করে। তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেয় এবং পরে পায়ের হাড় ভেঙে দিয়ে পালিয়ে যায়।
    ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন