শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন

    কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ীর হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরদার আসামি কামরুল হাসান রিপনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

    শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেন।

    কামরুল হাসান রিপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু লোকজন রিপনকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত দীন ইসলাম বেপারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রাতে আদালতে হাজির করা হয়।

    মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে একটি মিছিল বের করে। মিছিলটি যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

    এসময় দীন ইসলাম বেপারীর শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন