বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বলিউড সুপারস্টারের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত আটক

    বলিউড সুপারস্টারের গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের নিরাপত্তা দলের ওপর সড়ক দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই পুলিশ এক নতুন অভিযান চালিয়েছে। এই ঘটনায় দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগে রাধেশ্যাম রাই নামের এক চালককে মুম্বাইয়ের জুহু থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

    সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৮১, ১২৫ (এ) এবং ১২৫ (বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে মূল অভিযোগ জনাকীর্ণ রাস্তায় চরম অসাবধানতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো।

    তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সূত্রপাত একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়িকে কেন্দ্র করে। অভিযুক্ত রাধেশ্যামের চালিত মার্সিডিজটি প্রথমে একটি চলন্ত অটোকে সজোরে ধাক্কা মারে। 

    অটোরিকশাটি সেই ধাক্কার তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আছড়ে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তা বলয়ে থাকা একটি গাড়ির ওপর। দুর্ঘটনার রেশ সেখানেই থামেনি; অক্ষয়ের সেই নিরাপত্তা গাড়িটি এরপর ধাক্কা খায় অভিনেতার নিজস্ব এসইউভিতে।

    ভয়াবহ এই ঘটনার সময় গাড়িতেই ছিলেন অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কল খান্না। দীর্ঘ বিদেশ সফর শেষ করে সবেমাত্র মুম্বইয়ে পা রেখেছিলেন এই তারকা দম্পতি। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তারা। তবে ভাগ্যক্রমে অক্ষয় ও টুইঙ্কল বড় কোনো চোট পাননি বলে জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন