বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সমালোচকদের জন্য পরীমণির জবাব: খারাপ লাগছে না

    সমালোচকদের জন্য পরীমণির জবাব: খারাপ লাগছে না
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কাড়ে। তবে মাঝেমধ্যেই তাকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে।

    এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই যেন এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন এই চিত্রনায়িকা। পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ব্যক্তিগত ও পেশাদার জীবনে সম্মান ও প্রমাণের জন্য তিনি কতোটা সংগ্রাম করেছেন। তিনি সমালোচকদের উদ্দেশ্য করে বলেন, তার প্রতি অভিযোগ বা নেতিবাচক মন্তব্য কোনোভাবেই তাকে ভাঙতে পারবে না।

    পরীমণির এই পোস্টে দেখা গেছে, তিনি নিজের অর্জন, পরিশ্রম ও সংগ্রামের কথা তুলে ধরে সকলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং ভক্তরা তাকে সমর্থন জানিয়েছেন।

    পরীমণি বারবার প্রমাণ করেছেন, শুধু রূপালি পর্দায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিজের চিন্তাভাবনা প্রকাশে কোনো দ্বিধা করেন না। এবারও তার পোস্টে দেখা যাচ্ছে, তিনি আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

    Pori Moni Latest Videos | Videos of Pori Moni | Pori Moni | Indian Film  History

    পরীমণি লিখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’

    সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’

    পোস্টের একেবারে শেষে নিজেকে নিয়ে গর্ববোধ করে তিনি বলেন, ‘আমি একটা পরী।’ ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলছেন, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি যুতসই জবাব। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন