বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • মিমি চক্রবর্তীর মুখে বাস্তব ভূতের গল্প

    মিমি চক্রবর্তীর মুখে বাস্তব ভূতের গল্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরর কমেডি ঘরানার আলোচিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’বড় পর্দায় মুক্তির অপেক্ষায় । ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউড সেনসেশন মিমি চক্রবর্তী। সিনেমার গল্পে ভূতের নানা আনাগোনা থাকলেও, বাস্তব জীবনে মিমি কি কখনো অশরীরী কিছু অনুভব করেছেন? সম্প্রতি তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

    মিমির সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও মিমি সেখানে কিছুই টের পাননি। রসিকতা করে মিমি বলেন, “আমি হয়তো ওখানকার (উত্তরবঙ্গ) মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে।” 

    ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে, ‘গ্যাংস্টার’ ছবির শুটিং চলাকালীন। মিমি জানান, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। তার ভাষ্যমতে, “আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। হাত-পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল, নাড়াতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ প্যারালাইসিস হয়েছে। কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছিল।”

    সেই রাতের রোমহর্ষক বর্ণনা দিয়ে মিমি আরও বলেন, “আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ একজন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় থেকে চোখ পর্যন্ত পাচ্ছিলাম। কেউ যেন জোর করে আমার চোখ খোলার চেষ্টা করছিল। ভয়ে দরদর করে ঘামছিলাম।”

    তিনি জানান, ভোর ৪টেয় যখন আজান শুরু হলো, হঠাৎ করেই শরীরটা হালকা লাগল। দীর্ঘক্ষণ পর শ্বাস নিতে পারলেন তিনি। এরপরই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন। 

    মিমি বলেন, “এখনো নিজেকে বোঝাই যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এটি এতটাই অবিশ্বাস্য যে আমি খুব কম মানুষের সাথেই বিষয়টি শেয়ার করেছি।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন