বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • শাকিব খানের আদর্শে চলছেন চিত্রনায়িকা বুবলী

    শাকিব খানের আদর্শে চলছেন চিত্রনায়িকা বুবলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী দিনে দিনে । সিনেমার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভিন্ন লুকে প্রকাশ পাচ্ছেন। বিশেষ করে ব্রাইডাল ফটোশুটে তার দৃষ্টিনন্দন উপস্থিতি ভক্তদের মন কাড়ছে।

    সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজরকাড়া উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল তাকে।

    এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি শাকিব খানের পরামর্শের কথা উল্লেখ করেছেন। বুবলী বলেন, শাকিব খান আমার পরিবারের মানুষ তাই আমি তার কথা সবসময় মেনে চলি।

    শাকিব খান প্রসঙ্গে বুবলী বলেন, যেহেতু আমি শাকিব খানের হাত ধরেই মিডিয়ায় এসেছি; তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। তিনি আমাকে বলেন সব প্রশ্নের উত্তর দিতে নেই। কাজ-ই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে।

    শবনম বুবলীকে নিয়ে সম্প্রতি মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে। বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন।

    বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে। সম্প্রতি এই সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি এক টেকে (ওয়ান টেক) শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন