শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মার্কিন ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় টিকটকের নতুন কোম্পানি

    মার্কিন ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় টিকটকের নতুন কোম্পানি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের বাইটড্যান্স এবং ভিডিও অ্যাপ টিকটক মার্কিন বাজারে তাদের কার্যক্রমের কিছু অংশ স্থানীয় বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের মাধ্যমে একটি দীর্ঘ প্রতীক্ষিত যৌথ উদ্যোগ চূড়ান্ত করেছে। এই পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিরাপদ হবে এবং সম্ভাব্য দেশব্যাপী নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।

    টিকটক তিনজন মূল মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে একটি নতুন মার্কিন সত্তা প্রতিষ্ঠা করেছে : ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক ম্যানেজমেন্ট ও আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা চিউ শো জি বাইটড্যান্সের মূল্যবান ব্যবসা পরিচালনা চালিয়ে যাবেন এবং বোর্ডে থাকবেন।

    আমেরিকান উদ্যোগের সিইও হবেন অ্যাডাম প্রেসার। বিগত কয়েক বছর ধরে টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার হুমকি পেয়েছে। ২০২৪ সালে কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছিল যে চীনা সরকার মার্কিন ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করতে পারে বা অ্যাপটি রাজনৈতিক প্রভাবের জন্য ব্যবহার করতে পারে। টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।

    নতুন চুক্তির মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীরা নতুন টিকটক মার্কিন কোম্পানির ৫০ শতাংশ মালিক হবেন। বাইটড্যান্স ৩০.১ শতাংশ নিয়ন্ত্রণ রাখবে এবং ১৯.৯ শতাংশ অংশও তাদের হাতে থাকবে। নতুন সত্তা মার্কিন ব্যবহারকারীর ডেটা সুরক্ষা এবং কনটেন্ট নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সাত সদস্যের আমেরিকান বোর্ড এটি পরিচালনা করবে।

    ওরাকল ক্লাউড কম্পিউটিং অংশীদার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করবে। তবে সমালোচকরা বলছেন, এই ব্যবস্থা ২০২৪ সালের মার্কিন জাতীয় নিরাপত্তা আইনের সঙ্গে পুরোপুরি মেনে চলে কি না তা স্পষ্ট নয়।

    নতুন উদ্যোগে বাইটড্যান্স মার্কিন টিকটক ব্যবহারকারীর জন্য কনটেন্ট অ্যালগরিদমের একটি কপি লিজ দেবে, যাতে নতুন মার্কিন অ্যালগরিদম প্রশিক্ষণ পেতে পারে। পাশাপাশি, বিজ্ঞাপন ও দ্রুত বর্ধনশীল ই-কমার্স বিভাগেও বাইটড্যান্স নিয়ন্ত্রণ বজায় রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন