বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • দ্বিতীয় বিয়ে করে বিপাকে নায়ক

    দ্বিতীয় বিয়ে করে বিপাকে নায়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউডের জনপ্রিয় নায়ক ও পশ্চিমবঙ্গের রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত এই বিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বিয়ের বৈধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, তাকে না জানিয়েই হিরণ দ্বিতীয় বিয়ে করেছেন।

    জানা গেছে, মডেল রিতিকা গিরিকে বিয়ে করেছেন হিরণ। বিয়ের ভাইরাল হওয়া ছবিতে রিতিকাকে লাল বেনারসি শাড়িতে এবং হিরণকে হলুদ কুর্তায় দেখা গেছে। হিরণ নিজেই প্রথমে ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন, যদিও পরে সেই পোস্ট মুছে ফেলেন।

    কলকাতায় না করে নিজের শহর থেকে দূরে বারাণসীতে বিয়ে করার বিষয়টিও আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে চলচ্চিত্র ও রাজনীতি—উভয় ক্ষেত্রেই হিরণ তুলনামূলকভাবে কম সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

    হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে এই বিয়ের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের পরিবার ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মেয়ে। তার শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে এখনও আমরা চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছি। একজন বাবা যখন নিজের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন, তখন তা আজীবনের ক্ষত তৈরি করে।’

    দ্বিতীয় বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে অনিন্দিতা স্পষ্টভাবে বলেন, ‘আমার মতে, এই বিয়ে সম্পূর্ণ অবৈধ।’ তিনি আরও অভিযোগ করেন, হিরণের দ্বিতীয় স্ত্রী তাদের সংসার ভাঙার জন্য দায়ী।

    জানা গেছে, হিরণ ও অনিন্দিতার মধ্যে এখনো আইনগত বিচ্ছেদ হয়নি। তাদের এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে ১৯ বছর। গত প্রায় এক বছর ধরে হিরণ তার মেয়ের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং এই সময়ে রাজনৈতিক কাজের কারণে তিনি দীর্ঘদিন খড়গপুরে ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন