শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সরস্বতী পূজায় রঙিন নজরুল বিশ্ববিদ্যালয়, মণ্ডপের সংখ্যা ১২

    সরস্বতী পূজায় রঙিন নজরুল বিশ্ববিদ্যালয়, মণ্ডপের সংখ্যা ১২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও বিভিন্ন বিভাগের ১২টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি বিভাগ (ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান), সমাজবিজ্ঞান অনুষদের চারটি বিভাগ (সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, পপুলেশন সায়েন্স), সংগীত, নাট্যকলা এবং বিজ্ঞান অনুষদের উদ্যোগে পৃথকভাবে পূজার আয়োজন করা হয়।

    পূজাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও মন্দির প্রাঙ্গণ রঙিন ফুল, আলোকসজ্জা ও আল্পনায় সাজানো হয়।

    শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনন ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন