শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অগ্নি নিরাপত্তা জোরদারে রাঙামাটি ফায়ার স্টেশনের গণসংযোগ

    অগ্নি নিরাপত্তা জোরদারে রাঙামাটি ফায়ার স্টেশনের গণসংযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাঙামাটি শহরের তবলছড়ি সংলগ্ন স্বর্ণটিলা এলাকায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে রাঙামাটি ফায়ার স্টেশন।

    শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এই কার্যক্রমে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

    কর্মসূচির আওতায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর উপায় এবং অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে আশপাশের পানির উৎস চিহ্নিত করা হয় এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিকটবর্তী ফায়ার স্টেশনের নম্বর ০১৯০১-০২১৬৩৭ ও জাতীয় হটলাইন ১০২ সম্পর্কে সবাইকে জানানো হয়।

    এ বিষয়ে এলাকার এক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিদিন দোকানে বসি, কিন্তু আগুন লাগলে কীভাবে সামলাতে হয় তা অনেকেই জানি না। আজ ফায়ার সার্ভিস থেকে এসে হাতে–কলমে বুঝিয়ে দেওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে। এটা আমাদের জন্য খুবই উপকারি।

    একই এলাকার একজন সাধারণ বাসিন্দা বলেন,
    আগুন লাগলে কোথায় ফোন করতে হবে সেটাই অনেক সময় জানা থাকে না। আজ জানলাম ১০২ নম্বরে ফোন করলেই দ্রুত সাহায্য পাওয়া যায়। এমন উদ্যোগ আরও হলে মানুষ সচেতন হবে।

    ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন