বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নতুন ফিচার: কভার ফটো সুবিধা

    হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নতুন ফিচার: কভার ফটো সুবিধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে মেটার মালিকানাধীন এই জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম নিয়মিত নতুন ফিচার চালু করছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ফেসবুকের মতো প্রোফাইল কভার ফটো ফিচার, যা ব্যবহারকারীদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে সাহায্য করবে।

    ফেসবুক ও লিঙ্কডইনের মতো এবার হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও ব্যবহার করা যাবে কভার ফটো। এই ফিচার চালু হলে ইউজাররা নিজেদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবেন। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো থাকলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণ অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে।

    উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন পর্যন্ত কভার ফটো ব্যবহারের সুবিধা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই সীমাবদ্ধ ছিল। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সাধারণ ইউজারদের জন্যও এই সুবিধা চালু হতে পারে। সূত্রের খবর, আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই এই ফিচার আনার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। যদিও আপাতত পুরো বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

    এদিকে আরেকটি বড় আপডেট আসতে চলেছে হোয়াটসঅ্যাপ স্টেটাসে। সেখানে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। জানা যাচ্ছে, স্টেটাসে ব্যবহৃত ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতেই এই এআই ফিচার চালু করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের স্টেটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত একাধিক নতুন টুল দেখা যাবে, যার সাহায্যে ইউজাররা মুহূর্তের মধ্যেই ছবি এডিট করে স্টেটাসে পোস্ট করতে পারবেন।

    এতদিন ছবি এডিট করতে হলে আলাদা অ্যাপ বা সফটওয়্যারের উপর নির্ভর করতে হত। কিন্তু নতুন আপডেট এলে সেই ঝামেলা অনেকটাই কমবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে এআই-চালিত এডিটিং টুলস, যা ব্যবহার করে সহজেই ছবি আরও উন্নত করা যাবে। শুধু ছবি এডিটিং নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে আরও কিছু চমকপ্রদ ফিচারও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন