বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে শায়খে চরমোনাই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে শায়খে চরমোনাই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর নুরিয়া স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ০৭ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের খোঁজ খবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল ৫ আসনের এমপি প্রার্থী শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

শায়খে চরমোনাই বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতি গ্রস্ত পরিবার গুলো চরম বিপদের মুখে পড়েছে। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো দ্রুত তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়া। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন